ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

যেখানেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য সেখানেই প্রতিরোধঃ পিন্টু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৯-২০২২ রাত ৯:১৬

 বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ নওশেদ সারোয়ার পিল্টু বলেছেন, বিএনপি এদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করার লক্ষ্যে ১০ ট্র্যাক অবৈধ অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়েছিল। বাংলাদেশের মানুষ জানে, বিএনপির হাতে এদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তারেক জিয়া এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আর সেই অবৈধ টাকাই এখন বিদেশে লবিস্টের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যবহার করছে। আমরা অনেক সহ্য করেছি আরনা এবার যেখানেই বিএনপি-জামাত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে সেখানেই প্রতিরোধ করা হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও-নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল  শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগ্রাবাদ মোড় থেকে বনানী কমপ্লেক্স, বারেক বিল্ডিং মোড় হয়ে আবার আগ্রাবাদে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক শেখ মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইমরান, নাজমুল হাসান চৌধুরী, মুজিবুর রহমান, রেজওয়ানুল রহমান মুন্না, মো. শরিফ, আবদুল আল মামুন তানিম, ওবায়দুল হাসনাইন আলভী, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, নজরুল ইসলাম, বরকত উল্লাহ রিপন, হাবিবুর রহমান জ্বিলানী, আরিফুল হাসান, নকীব আরার, মো. সাফিন, মো. ইউছুপ, মো. রুবেল, মো. সুমন, মো. রিয়াদ, মো. শুভ ইসলাম, ইয়াছিন আরাফাত, মো. জাফর আলী, মো. সবুজ আহমেদ, মো. রাশেদ, মো. আক্তার আলী, নাহিদুল ইসলাম প্রমূখ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী