নতুন পরিচালক নিয়োগ
পাবনা মানসিক হাসপাতাল : খাদ্য সরবরাহকারী ঠিকাদারের মামলা খারিজ
পাবনা মানসিক হাসপাতালে খাদ্য সরবরাহকারী সেই ঠিকাদারের মামলা আদালত খারিজ করে দিয়েছে এবং হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ হওয়ায় স্বস্তি ফিরেছে সর্বমহলে। পাবনা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) মামলাটি খারিজ করে দেন। ফলে রোগীদের খাবার সরবরাহের জন্য দরপত্র আহ্বানে আর কোনো জটিলতা থাকল না। হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রতন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৪ জুন পাবনা মানসিক হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান রোজ এন্টারপ্রাইজ টেন্ডারে দ্রব্যের নাম উল্লেখ করা নিয়ে পাবনা জজকোর্টে মামলা করে। আদালত ২৯ জুন সার্বিক বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলে জটিলতা শুরু হয়।
খাদ্য সংকটে হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যাওয়া, পুরনো রোগীদের যার যার বাড়িতে পাঠিয়ে দেয়ার নির্দেশের ঘটনা বিভিন্ন গণমাধ্যমের অনলাইন, অনলাইন পোর্টাল, ফেসবুকে ভাইরাল হওয়ার পর তড়িঘড়ি করে বৈঠকে বসে স্বাস্থ্য বিভাগ। রোগী ভর্তি শুরুর ৪৮ ঘণ্টা পর হাসপাতালের রোগীদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়ের করা মামলা খারিজ করে দেয় আদালত।
একই দিনে দিনব্যাপী আলোচনার পর সোমবার (১২ সেপ্টম্বর) বিকেলে হাসপাতালের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাফকাত ওয়াহিদকে পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। গতকাল বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের বর্তমান পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রতন কুমার রায় বলেন, হ্যাঁ ,বিষয়টি আমিও শুনেছি। গতকাল থেকে হাসপাতাল নিয়ে যেসব ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে হয়তো আমাকে সরিয়ে তাকে পদায়ন করা হয়েছে।
এর আগে খাবার ও আর্থিক সংকটের কারণে ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে ফ্রি বেডে ভর্তি কার্যক্রম শুরু হয়। রোববার (১১ সেপ্টেম্বর) থেকে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালে ফ্রি বেডে রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে ফ্রি বেডে চিকিৎসাধীন রোগীদের বাড়ি পাঠিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০০ শষ্যার এই হাসপাতালে এখন ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ১৫০ পেইড বেডে ভর্তি। বাকি রোগীরা ফ্রি বেডের।
ডা. রতন কুমার রায় বলেন, আমরা অনেকবার বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চিঠি দিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি। বাধ্য হয়ে আমরা রোগী ভর্তি বন্ধ রেখেছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আবারো রোগী ভর্তি কার্যক্রম শুরু করি। একই সঙ্গে যেহেতু ঠিকাদারের করা মামলা খারিজ করা হয়েছে, ফলে এ সংক্রান্ত আর কোনো সংকট থাকছে না।
সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাফকাত ওয়াহিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হয়তো সংকটময় অবস্থা দেখেই আমাকে নিয়োগ দেয়া হয়েছে। যেহেতু সংকট নিয়ে আমি কিছু জানি না, তাই কিছু বলতে পারছি না। দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি কেমন সেটা দেখে ব্যবস্থা নিতে পারব।
এমএসএম / জামান
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন