ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় বিষাক্ত সাপের কামড়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৪:৩
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামে সাপের কামড়ে বৌ-শাশুড়ির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান।
 
মৃত কামরুন্নাহারের স্বামী হাবিবুল বাশার জানান, সোমবার রাত সাড়ে ১০টার সময় বউ কামরুন নাহার (১৭) ও তার মা জয়নাব বেগম (৪৮) ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে তার স্ত্রী কামরুননাহার হাত-পা জ্বলে যাচ্ছে বলে চিৎকার করলে পাশের রুম থেকে মা দৌড়ে এসে তাকে সেবা করতে থাকে। ঠিক ওই সময় মাকেও বিষধর সাপ দংশন করে। 
 
পরে স্থানীয় কবিরাজদের দেখানো হয়। সুস্থ না হওয়ায় স্বজনরা দুজনকে ভোররাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
 
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তারা মারা যান বলে জানা গেছে।
 
মৃত জয়নাব বেগমের ছেলে হাবিবুল বাশার জানান, কিভাবে সাপে কেটেছে সে বিষয়ে জানতে পারিনি। তবে ডাক্তাররা ধারণা করছেন রোগীর সাপে দংশনে মৃত্যু হয়েছে।
 
বর্তমানে বউ-শাশুড়ির মৃতদেহ কুষ্টিয়া মর্গে রাখা হয়েছে। তবে কী সাপ সেটা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেননি। বউ-শাশুড়ির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার