টাঙ্গাইলে ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে নদ-নদীর পানি। এতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ও সল্লা ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে রোপণকৃত আমন ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। ফসল রক্ষায় উপজেলার হাতিয়ায় এলংজানী নদীর তীরে ঝুঁকিপূর্ণ দুটি স্থানে স্বেচ্ছায়শ্রমে কয়েকশ কৃষক বাঁধ নির্মাণ করছেন।
জানা গেছে, ৭-৮ গ্রামের শতাধিক কৃষক নিজেদের ফসল বাঁচাতে বালুভর্তি বস্তা দিয়ে হাতিয়া এলাকায় নদীতীরে বাঁধ দিচ্ছেন। গত এক সপ্তাহ যাবৎ একাধারে দুটি স্থানে প্রায় আড়াইশ ফুট জায়গাজুড়ে এ বাঁধ হচ্ছে।
কৃষক আব্দুল আজিজ, লুৎফর রমান, ইউসুফ ও আরজু শেখসহ অনেকে বলেন, সল্লা, দেউপুর, হাতিয়া, ভাওয়াল, বিল ছাইয়া, আনালিয়াবাড়ী, নরদহিসহ প্রায় ২০টি এলাকায় আমন ধানের আবাদ হয়েছে। অসময়ে পানি বৃদ্ধি পাওয়ায় এবং হাতিয়া এলাকায় এলংজানী নদীর তীরে ভাঙন হওয়ায় আমরা দুশ্চিন্তায় রয়েছি। এভাবে ৩-৪ দিন পানি বাড়লে ২০ গ্রামে রোপণকৃত ধান ডুবে আমাদের স্বপ্ন ভেসে যাবে। সরকারি সহায়তায় কাজ হলে আমাদের এত ভোগান্তি পোহাতে হতো না। আমরা স্থায়ী টেকসই বাঁধ চাই।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া বলেন, কৃষকরা ফসল বাঁচাতে হাতিয়া এলাকায় বাঁধ দিচ্ছেন। আমি জানার পর সেখানে বস্তা পাঠিয়েছি। প্রয়োজনে আরো সহযোগিতা করব।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন বলেন, স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের বিষয়টি আমি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে সরকারি সহযোগিতা করার ব্যবস্থা নেই। তবে স্থানীয় চেয়ারম্যানকে গ্রামবাসীদের সহযোগিতা করার কথা বলেছি। পরবর্তীতে বাঁধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত