সেবা গ্রহীতারা বিপাকে
আক্কেলপুরে দ্বিতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত কর্মকর্তা-কর্মচারীদের
ভোর রাত থেকে হালকা বৃষ্টি। বৃষ্টিকে উপক্ষো করে সকালে জয়পুরহাটের আক্কেলপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা পড়েছেন বিপাকে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশের ন্যায় আক্কেলপুরেও কর্মবিরতি পালন করায় আপতত সেবা প্রদান বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃষ্টির মধ্যে আক্কেলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সেবা নিতে এসেছিলেন গোপীনাথপুর ইউনিয়নের আব্দুর রশিদ মোল্লা। তার মতো অনেকেই এসেছিলেন সেবা নিতে। কিন্তু কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের সামনে ব্যানার ঝুলিয়ে চেয়ারে বসে কর্মবিরতি পালন করায় তাদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ফিরে যেতে হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে সারাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে ৫ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন। তারই অংশ হিসেবে আক্কেলপুর উপজেলায়ও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালিত হচ্ছে।
আক্কেলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সারাদেশের ন্যায় আমরাও নায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছি। এ কারণেই সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের কাঙ্ক্ষিত সেবা পেতে একটু সমস্যা হচ্ছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করায় সেবাগ্রহীতাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংশিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দ্রুত বসে বিষয়টি সমাধান করলে সেবাগ্রহীতারা উপকৃত হবেন।
আক্কেলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আব্দুল মতিন বলেন, অধিদপ্তরের জনবল কাঠামো ও পাঁচ দফা প্রাণের দাবি দ্রুত বাস্তবায়ন চাই। আমরা কার্য সহকারীগণ ২০১৬ সাল হতে অদ্যাবধি কর্মরত সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচি প্রকল্পে আমাদের পদটি সৃজিত। সৃজিত পদে পদায়ন করা হলে কর্মরত কার্য সহকারীদের হতাশার জীবন হতে অবসান ঘটবে ও দুই বেলা দুমুঠো ভাত ও ডাল খেয়ে বেঁচে থাকতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের প্রাণের দাবির দ্রুত বাস্তবায়ন চাই। দেশরত্ন মা জননী আপনি আমাদের হতাশার অতল গহ্বর হতে বাঁচিয়ে তুলুন ও সম্মানের সহিত বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করুন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়