ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে : ইউএনও তরিকুল


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৪:৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ নকলমুক্ত ১১টি কেন্দ্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এ বছর এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে ফরম ফিলাপ করেছে। এরমধ্যে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২২৪ জন, ব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৬০ জন, জামিরতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৯ জন, মাওলানা ছাইফ উদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৩ জন, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০২ জন, গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৫ জন, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭০ জন, হযরত মুখদম শাহ দৌল্লা দারুল খুলদ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৪১ জন, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫১ জন, ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০৪ জন, শাহজাদপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে ২০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন এদিন সকাল থেকেই আটটি কেন্দ্রের পরীক্ষা পরিদর্শন করবেন বলে জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন জানান, পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যে কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে কেন্দ্র সচিব থাকবেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, শাহজাদপুরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে তাদের নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হবে। অন্যান্যবারের তুলনায় এ বছর শাহজাদপুর কেন্দ্রে ভিন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন