কুলাউড়ায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়ায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এক ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন।
অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানে ফ্রিজের মধ্যে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ওষুধ পাওয়া যাওয়ায় সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোটেএকটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির অনিয়ম ও সেবার মানোন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং আইন মেনে স্বাস্থ্যসেবা পরিচালনার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এমএসএম / জামান
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
Link Copied