ফুটপাথে দুই যুগ ‘নটপটি’ বিক্রি : সংসার চালাতে হিমসিম খাচ্ছেন মনোয়ার উদ্দিন
‘বল্লোকের ঘরে জন্ম নিয়া কপালে হয়নি তাই নেকা-পড়াও কপালে জোটেনি, ছুটুথেনি নটপটি বেচে খাচি।’ ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন আক্ষেপ করে কথাগুলো বলছিলেন। তার পিতা মনির উদ্দিনের ৭ স্ত্রী। ক্ষুদ্র কর্ম করে সংসার চালানো মনির উদ্দিন বিয়ের নেশায় মেতে থাকেন। সংসারে সন্তানের ভরণ-পোষণ, পড়ালেখার প্রতি খেয়াল নেই। এভাবে ২১ সন্তানের পিতা হয়ে যান মনির উদ্দিন। চটপটি বিক্রি করে সংসার চালানো মনোয়ার হোসেন এসব তথ্য জানান।
চতুর্থ স্ত্রীর সন্তান মনোয়ার হোসেন বলেন, অভাবের সংসারে আমার মনে পড়ে আমি শিশুকাল থেকেই ব্যবসার মধ্যে জড়িয়েছি। আমার ১০-১২ বছর বয়স থেকেই বাদাম, চানাচুর ও নটপটিসহ বিভিন্ন ব্যবসা করেছি। দুই যুগের বেশি সময় নটপটির ব্যাবসা করছি। পিতার সংসারের ভারও আমাকে বইতে হয়েছে। ‘মা’ তো আছেই। এখন আমার সংসারে ৩ মেয়ে ১ ছেলে। বড় মেয়ে মনিরাকে বিয়ে দিয়েছেন, দ্বিতীয় মেয়ে সুমাইযা কোকিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে, তৃতীয় মেয়ে আছিয়া খাতুন (৭) মঙ্গলবাড়ী বিপ্লবের বাড়িতে হাফেজিয়া মাদ্রাসায় পড়ছে এবং চতুর্থ সন্তান ছেলে হুসাইন (৬) এই নিয়ে ৪ সন্তান বলে তিনি জানান। নটপটি বিক্রি করে সামান্য আয়ে প্রাইভেট পড়ানোর ধাক্কা সামলাতে পারবে না জেনে ভালো স্কুলে পড়াতে ব্যর্থ হয়ে অল্প খরচে হাফেজিয়া মাদ্রাসায় দিয়েছে মেয়েকে। তাতেও রক্ষা নেই। সে খরচেও হিমশিম খাচ্চে মনোয়ার।
সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, চেয়ারম্যান-মেম্বারের অনুগ্রহে গত বছর করোনা প্রণোদনা ২ হাজার ৫০০ টাকা পেয়েছি। মাসে সংসার খরচ ৭ থেকে ৮ হাজার টাকা। স্বাভাবিক বাজারে নটপটি বিক্রি করে কষ্টে সংসার চলে কিন্তু করোনার লকডাউন আর বিভিন্ন অজুহাতে ব্যবসায় ধস নেমে পুঁজি হারিয়ে ধার-দেনার ওপর চলছে সংসার।
ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে ৬নং জাহানপুর ইউনিয়ন পরিষদের মার্কেটের সামনে নটপটি আর রুটি বিক্রি করে সংসার চালানো কঠিন হয়েছে মনোয়ার উদ্দিনের জন্য। সন্তানের পড়া-লেখার খরচ জোগাতে বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে