ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঘোষণা আসছে টাইগারদের বিশ্বকাপের দল 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১১:১৬

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে বুধবার। জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন এ দল ঘোষণা করবেন। তাদের দল ঘোষণার পর জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম সংবাদ সম্মেলন করবেন।

সপ্তাহখানেক আগে বিশ্বকাপের দল প্রায় চূড়ান্ত হয়ে গেলেও দুই-একটি জায়গা নিয়েই আলোচনা ছিল। ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন? পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ নাকি ইয়াসির আলী রাব্বী। এই দুইটি জায়গা নিয়ে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, সৌম্য সরকারকে স্কোয়াডে ফেরানো হচ্ছে এবং মাহমুদউল্লাহকে টপকে টিকে যাচ্ছেন ইয়াসির আলী রাব্বী।

বিশ্বকাপের আগে প্রস্তুতির ভালো সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও স্বাগতিক দলের সঙ্গে। ডাবল লিগ পদ্ধতিতে চারটি ম্যাচ খেলবে। ফাইনাল খেলতে পারলে আরও একটি ম্যাচ বাড়বে। এরপর আইসিসির প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে।

২৪ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ২ নভেম্বর অ্যাডিলেডে রোহিত শর্মার দলকে মোকাবিলা করবে বাংলাদেশ। আর ৬ নভেম্বর একই মাঠে শেষ ম্যাচ খেলবে তারা পাকিস্তানের সঙ্গে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে