টাঙ্গাইলে জেলাপর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান
‘সোনার বাংলা গড়ার প্রত্যয়, জাতীয় শুদ্ধাচার কৌশল’ এই প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলাপর্যায়ে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিভিন্ন গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারী ও ১০০ নম্বরের সূচকের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। ২০২০-২১ অর্থবছরে ৪-৯ গ্রেডভুক্ত কর্মকর্তা হিসেবে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, ১০-১৬ গ্রেড ভুক্ত কর্মচারী টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহমুদা বেগম, ১৭-২০ গ্রেডভুক্ত কর্মচারী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মো. বেলাল হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।
২০২১-২২ অর্থবছরে ৪-৯ গ্রেডভুক্ত কর্মকর্তা টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, ১০-১৬ গ্রেড ভুক্ত কর্মচারী টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক গাব্রিয়েল চিরানকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার হিসেবে সবাইকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied