ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গাদের সমস্যার কথা শুনলেন ২৪ দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১২:৭
বন্ধুত্বের মাধ্যমে শান্তি বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ৪৬ তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস)। ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে সামরিক কূটনীতি’ প্রতিপাদ্য বিষয়ে কক্সবাজারে ১৩ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের ইনানীতে হোটেল সী পার্লে সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ২৪টি দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথভাবে আয়োজিত ৪৬ তম ‘আইপিএএমএস’-এ অংশগ্রহণকারী অন্যান্য সদস্যরা বলিষ্ঠ শান্তিরক্ষা মিশন ও এর করণীয় শীর্ষক ব্রেক আউট সেশন এবং জুনিয়র নেতৃবৃন্দ পেশাদারিত্বের উপর পৃথক পৃথক আলোচনা করেন।আগামি ১৫ সেপ্টম্বর পর্যন্ত এ সেমিনার চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।তারা বলেন, এই সম্মেলন এ অঞ্চলের স্থলবাহিনীর বৃহত্তম সমাবেশ। যার মূল উদ্দেশ্য হলো পারস্পারিক বোঝাপড়া, সংলাপ ও বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি করা।
 
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন উপস্থিত ছিলেন।পরে সম্মেলনে অংশগ্রহণকারী দেশ সমূহের সামরিক কর্মকর্তাগণ উখিয়ার কুতুপালংএ বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের (এফডিএমএন) ক্যাম্প এলাকা পরিদর্শন ও মতবিনিময় করেন।
 
এসময় বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক প্রতিনিধি দলকে তাদের সমস্যা ও সুপারিশ তুলে ধরে। এছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী দলকে ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ব্রিফিং প্রদান করেন। এর মাধ্যমে ২৪টি দেশের প্রতিনিধিগণ বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্পের বাস্তব চিত্র স্বচক্ষে অবলোকন করলেন।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ