শাহজাদপুরে অজ্ঞাত রোগে এক খামারির ৭ গরুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক খামারির ৭টি গরুই অজ্ঞাত রোগে কোনো ধরনের পূর্বলক্ষণ ছাড়াই হঠাৎ কাঁপতে কাঁপতে মারা গেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফার্মটির সবগুলো গরু মারা যায়। ৭টি গরুর বর্তমান বাজারমূল্য ১৮-২০ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলা পোতাজিয়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত জুলমত শেখের ছেলে হাজী আব্দুর রহমানের (রহম) খামারে। অজ্ঞাত রোগে হঠাৎ গরুগুলো মারা যাওয়ায় ফার্মশূন্য হওয়ায় মালিক কৃষক রহমের পরিবার এখন নিঃস্ব ও দিশাহারা হয়ে পড়েছে।
খামারি রহম জানান, প্রতিদিনের মতো সকালে গরুর খাবার দেয়ার পর থেকে গরুগুলো কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে। তারপর মারা যায়। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি অবলা পশুগুলোকে বাঁচাতে। কিন্তু সোমবার সকাল ৮টা থেকে শুরু করে একের পর ২-৩ ঘণ্টার ব্যবধানে আমার গরুগুলো মারা যায়।
এদিকে, কী কারণে হঠাৎ ফার্মের গরুগুলো মারা গেল তা নির্ণয় করতে সোমবার রাত প্রায় ১১টার দিকে তদন্ত ও পরীক্ষা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি টিমকে কাজ করতে দেখা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম খামারির ফার্মটি প্ররিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামারিকে যথাসাধ্য সহযোগিতা করা হবে এবং একটি তদন্ত টিম গঠন করে কেন গরুগুলো হঠাৎ মারা গেল, সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি