ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আবারো শ্রীপুরের বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১২:৩৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জেএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মণ্ডল।

বুধবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. নরুল ইসলাম সভাপতি পদে তাকে (কামরুল হাসান মণ্ডল) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. নরুল ইসলাম জানান, এর আগে বিদ্যালয়ের সকল অভিভাবকের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। এরপর শিক্ষকদের মধ্য থেকে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

তিনি আরো জানান, সকল নির্বাচিত সদস্যদের অংশগ্রহণে সভাপতি নির্বাচনের দিন ঠিক করা হয় আজ (বুধবার)। পরে সভাপতি পদে কামরুল হাসান মণ্ডল ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় ও ভোটারদের সমর্থনে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান মণ্ডল জানান, বিদ্যালয়ের উন্নয়ন ও পড়াশোনার মানোন্নয়নের তিনি সব সময় কাজ করে গেছেন। এবারো তার কোনো ব্যতিক্রম হবে না। তার সময়ে বিদ্যালয়ে বহুতল ভবন হয়েছে। শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশপাশি আগের তুলনায় পড়াশোনার মান বেড়েছে বহুগুণ। এবারো সকলকে সাথে নিয়ে বিদ্যালয়ের জন্য কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন কামরুল হাসান মণ্ডল। এরপর দুই দফা অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন