ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৪০০ কোটি টাকা আত্মসাত চেষ্টা মামলায় ওয়ারেন্ট


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ২:২৪

চেক প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাত চেষ্টায় দায়ের করা মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মো. নুর-উন-নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন আদালত।  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এএম জিয়া হাবীব আহসান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ২০০ কোটি টাকা করে ৪০০ কোটি টাকার দুটি চেক প্রতারণা মামলায় (৩০৫/২০২২ ও ১১০২/২০২২) ব্যাংকটির সাবেক পরিচালক মো. নুর-উন-নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে আদালতে এনআই অ্যাক্টের মামলা দুটি দায়ের করেন। এর আগে মামলায় নুর-উন-নবীকে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য আদালত সমন জারি করেন। কিন্তু আদেশ অমান্য করে তিনি হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত আসামীকে গ্রেফতারে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে একই আসামি আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই দুই মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হালিশহর শাখার ১৫০ কোটি টাকার চেক প্রতারণার আরও একটি অভিযোগ রয়েছে। সে লক্ষ্মীপুর জেলার নবীনগর সাংকি ভাঙা এলাকার মৃত নুর-উন রহমানের ছেলে। তিনি ডবলমুরিং থানার ৯৩২, শেখ মুজিব রোড মিঠাগলির মের্সাস আক্তার এন্টারপ্রাইজের মালিকও।
বাদী পক্ষে মামলা পরিচালনায় অন্যদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট এএইচএম জসিম উদ্দিন, অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ, অ্যাডভোকেট ও এডিশনাল পিপি সিরাজুল মোস্তফা মাহমুদ, অ্যাডভোকেট মো. হাসান আলী, অ্যাডভোকেট মো. বদরুল হাসান ও অ্যাডভোকেট জিয়া উদ্দিন আরমান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী