শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাজবাড়ীর পাংশায় শ্বশুরবাড়ি যাওয়ার সময় ট্রাকচাপায় শমসের আলী (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শমসের পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের মো. লোকমান মণ্ডলের ছেলে।
স্থানীয়দের বরাতে নিহতের পরিবার জানায়, শমসের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে সমসের মোটরসাইকেলযোগে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয় কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এমন সময় কুষ্টিয়ামুখী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহী শমসের আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শমসের আলীর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন