টানা বৃষ্টিতে প্রাণ ফিরে পেলেন রায়গঞ্জের কৃষকরা
বৃষ্টি মৌসুমের মধ্যে অনাবৃষ্টির পর গত দুই দিনের টানা ভারি বর্ষণে আবাদি জমিসহ ডোবা ও নালাগুলো পানিতে ভরে উঠেছে। এতে সিরাজগঞ্জের রায়গঞ্জে আমন ধান ও পাট চাষিরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। ঝর-ঝর বৃষ্টিকে উপেক্ষা করে জমি তৈরিসহ আমনের চারা রোপণ থেকে ধান পরিচর্যায় যেমন ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা, তেমনি পাট কেটে জাগ দেয়াটাও অনেক সহজ হয়েছে চাষিদের জন্য।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বৃষ্টির অভাবে ইতিপূর্বে রোপণকৃত আমনের চারা প্রায় শুকিয়ে যেতে চলেছিল। কিন্তু টানা বর্ষণে সেগুলো যেন আবার নতুন জীবন পেতে শুরু করেছে। চলতি আমন মৌসুমে উপজেলায় প্রায় ১৯ হাজার ৭৮০ হেক্টরেরও বেশি জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার চান্দাইকোনা ইউপির স্থানীয় কৃষক আব্দুল করিম জানান, চলতি বছর আমন মৌসুম শুরুর পর থেকে গত কয়েক মাস যাবৎ অনাবৃষ্টি ছিল। এ কারণে প্রকৃতির ওপর নির্ভরশীল আমন চাষিরা পানি সংকটে জমি তৈরিসহ চারা রোপণ করতে এবং পাট চাষিরা পাট জাগ দিতে হিমশিম খাচ্ছিলেন। জমিতে রোপণ করা ধানের চারাও শুকিয়ে যেতে শুরু করেছিল। বৃষ্টির ফলে সেগুলো এখন নতুন জীবন পেতে শুরু করেছে। মৌসুম শেষ হলেও গত দুই দিনের বর্ষণে ওইসব জমিতে পানি জমায় এবং ডোবা-নালা পানিতে ভরে যাওয়ায় কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। তাছাড়া কৃত্রিম সার সংকটের হাত থেকে রক্ষা পেতে এই বৃষ্টি অনেক উপকারে আসবে বলে জানান তিনি।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, অনাবৃষ্টির দুর্যোগ কাটিয়ে কাঙ্ক্ষিত বৃষ্টিতে আমন ধানের চাষ সহজ হয়ে উঠেছে। কৃষকের সকল সমস্যা সমাধানে কাজ করছে রায়গঞ্জ কৃষি অফিস।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
Link Copied