সিংগাইরে তরুণীকে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে বিউটি পার্লারের কর্মীকে গণধর্ষণ মামলার আসামি ধর্ষক আনিছকে (৪০) গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক আনিছ সিংগাইর উপজেলার পশ্চিম বাস্তা এলাকার আব্দুর রহমানের ছেলে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আনিছকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম মোল্যা।
তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে এক পার্লার কর্মীকে নতুন ভাড়া বাসা খুঁজে দেয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে মনির হোসেন, ফুলচান ও আনিছ নামে তিন বখাটে। এ ঘটনায় ওই ভুক্তভোগী তরুণী ১০ সেপ্টেম্বর থানায় মামলা দিলে ওই দিন অভিযান চালিয়ে আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
মামলার পরিপেক্ষিতে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার-এর দিকনির্দেশনায় থানার এসআই মো. রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড থেকে আসামি আনিছকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা