টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে তথ্য-প্রমাণ না থাকায় খালাস দেয়া হয়েছে তিনজনকে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় ঘোষণা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান মিন্টু এবং একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আব্দুল মালেক শুকুর। রায় ঘোষণার সময় মিন্টু আদালতে উপস্থিত ছিলেন। শুকুর পালাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) মোহাম্মদ মহসিন সিকদার বলেন, ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি বৈল্লারপুর এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মিনহাজুর রহমান মিন্টু ও তার লোকজন জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেন।
২০১২ সালের ২৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আইয়ুব আলী পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বুধবার আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেন বিচারক।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied