মানিকগঞ্জে গাঁজাসহ কারবারি গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বুলেট দেওয়ান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার গোবিন্দল এলাকার তোতা দেওয়ানের ছেলে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চর নয়াডাঙ্গী একতা কাঁচামালের আড়ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত (ঢাকা মেট্টো-গ-১৩-২৮৩৮) প্রাইভেটকারও আটক করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা।
তিনি জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার-এর দিকনির্দেশনায় মাদক নির্মূল অভিযানে থানার এসআই মো. সুমন মিয়া, এসআই মাহফুজুল হাসান ও এএসআই মো. মাজহারুল ইসলামের সমন্বয়ে গোপনে একটি অভিযান চালিয়ে গাঁজা, ব্যবহৃত প্রাইভেটকারসহ মাদক কারবারি বুলেট দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied