মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকার মহাসড়কে বৃষ্টি এলেই হাঁটুপানি
যে কোন সময় বৃষ্টি এলেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার দুটি লেনে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এক দিনের বৃষ্টির পানি প্রায় এক সপ্তাহ পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারনে মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় প্রায় যানজটের সৃষ্টি হয়।
মেঘনা সেতুর টোলপ্লাজা নিউটাউন এলাকায় গিয়ে দেখা যায়, টোলপ্লাজার দক্ষিণ প্রান্তে কক্রাবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুর ও ফেনীসহ বিভিন্ন রুট থেকে যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করছে ওই লেনে হাঁটু পর্যন্ত পানি জমে আছে। এর পাশের লেন দিয়ে বিভিন্ন শিল্প–কারখানার গাড়ি ও স্থানীয় লোকজন ছোট ছোট যানবাহন নিয়ে চলাচল করেন। ওই লেনেও একই অবস্থা। লেন দুটি দিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ ছোট ছোট যানবাহন প্রায় অর্ধেক পানির নিচে চলে যায়। পানির কারণে মাঝেমধ্যে দুই-একটি ছোট যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে গাড়ি সেখানেই দাড়িয়ে পড়ে। তখন যানবাহনের চালক ও যাত্রী কয়েকজন মিলে পানিতে নেমে সেগুলো ধাক্কা দিয়ে পাশে নিয়ে আসে। যার ফলে ট্রাক, লরিসহ বিভিন্ন ভারী যানবাহন ধীরে ধীরে চলাচল করে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক আমিরুল ইসলাম বলেন, গত দুই বছর ধরে সামান্য বৃষ্টি হলেই মহাসড়কে এভাবে পানি জমে যায়। স্থানীয় একটি শিল্পকারখানায় মালামাল নিয়ে আসছিলেন পিকআপ ভ্যানের চালক সোহরাব মিয়া। তিনি বলেন, পানি মারিয়ে গাড়ি চালাতে গিয়ে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে যায়। তখন গাড়ি নষ্ট হয়ে যায়।
স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান,সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের কাছে গত দুই বছর ধরে একাধিকবার মহাসড়কের পাশে নালা নির্মাণের জন্য বলেছেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। ফলে মানুষের দুর্ভোগের শেষ নেই।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল জানান, মহাসড়কের ওই স্থানটি নিচু হওয়ার কারণে বৃষ্টি হলে পানি জমে যায়। ওই স্থানে নালা নির্মাণের ব্যবস্থা করা হবে। তখন আর এ সমস্যা থাকবে না।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার