টেকনাফে ৫০ লাখ টাকার ক্রিস্টাল মেথ আইসসহ যুবক আটক
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের আধা কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। আটককৃত মো. ফারুক (২২) উখিয়া হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর বাসিন্দা শামসুল আলমের ছেলে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে হোয়াইক্যং বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, র্যাব-১৫ গোপন সূত্রে জানতে পারে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন মোলা পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে মোঃ ফারুক (২২) কে আটক করতে সক্ষম হয়। এবং অপর আসামি হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার আওয়াল হাকিম প্রকাশ ওয়াল হাকিমের ছেলে মঞ্জুর (৩৫) পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগের ভেতর হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৪৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, পলাতক ও ধৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) তাদের নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied