শুরু হয়েছে সাত কলেজের অনার্স ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা
শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সালের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এতে সাত কলেজের অনার্সের দর্শন, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং পরিসংখ্যান বিভাগের নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন পরীক্ষার্থীরা অংশ নেবেন।
পরীক্ষার কেন্দ্রসমূহ—
রাজধানীর সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষার কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ (কেন্দ্রের কোড- ১০১), ইডেন মহিলা কলেজ (কেন্দ্রের কোড- ১০২), বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (কেন্দ্রের কোড- ১০৩), কবি নজরুল সরকারি কলেজ (কেন্দ্রের কোড- ১০৪), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (কেন্দ্রের কোড- ১০৫), সরকারি বাঙলা কলেজ (কেন্দ্রের কোড- ১০৬) এবং সরকারি তিতুমীর কলেজ (কেন্দ্রের কোড- ১০৭)।
এর মধ্যে ঢাকা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজের বিএ, বিএসএস, বিএসসি-এর শিক্ষার্থীরা, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ইডেন মহিলা কলেজের বিবিএ-এর শিক্ষার্থীরা, কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা, সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবং সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষার্থীদের মানতে হবে তিন নির্দেশনা—
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনার্স ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য তিনটি নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো—
১. পরীক্ষার্থীরা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা প্রবেশপত্র নিয়েই পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন। অন্যথায় কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
২. পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষ কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করতে হবে।
৩. পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি ও কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনে সংযোগ করা যায় তা বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক