এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয় এ পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা হবে। ১ অক্টোবর পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ১০-১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার অনুষ্ঠিত হবে।
এদিকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে পরীক্ষার্থীদের। কেউ পৌঁছাতে দেরি করলে কেন্দ্রের গেটের সামনে রেজিস্টার খাতায় এর কারণ ও পরিচয় লিখে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষা দিচ্ছে। সারাদেশে মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এতে অংশ নিয়েছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।
প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার কারণে পেছানো হয় পরীক্ষা। এরপর ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা আবারও পিছিয়ে যায়।
এর মধ্যে আবার ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা করোনার কারণে প্রায় দুই বছর ক্লাস পাননি। ফলে সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষার হলে বসতে হচ্ছে। এজন্য ঐচ্ছিক তিনটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেগুলো হলো- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। ক্লাস শিক্ষকরা এসব বিষয়ের নম্বর নির্ধারণ করে দেবেন।
জামান / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক