একমাত্র টেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি আজ
জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন হারারেতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের অংশ হিসেবে দুদলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে আজ(বুধবার)। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে পরিবারের সঙ্গে দেখাও করে যেতে পারেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দুবাইয়ে কিছুক্ষণ বিরতি নেয়ার পর সোজা জিম্বাবুয়েতে পৌঁছায় মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দলটি।
দুবাই থেকেই দলের সঙ্গে যোগ দেন সদ্য নিয়োগপ্রাপ্ত বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আর হেড কোচ এসেছেন নিজ দেশ থেকেই। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মুশফিক-তামিম-মাহমুদউল্লাহদের সঙ্গে সেখানে যাননি। আমেরিকায় স্ত্রী-সন্তানদের সঙ্গে অবস্থান করা এই টাইগার অলরাউন্ডার সেখান থেকেই দলের সঙ্গে যুক্ত হয়েছে।
সিরিজ শুরু হওয়ার আগে দুদলের মধ্যে দুই দিনের একটি টেস্ট ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে সাইফ-শান্ত-সাকিবের ফিফটির উপর ভর করে ২ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ একাদশ। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেটে হারিয়ে জিম্বাবুয়ে একাদশ তুলে ২০২ রান। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২২ রান সংগ্রহ করার পর দিনশেষ হলে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
দুদলের টেস্ট পরিসংখ্যানে এগিয়ে রাখা যাবে না কাউকেই। কেননা এখন পর্যন্ত মোট ১৭বার একে অপরের বিপক্ষে মাঠে নামে তারা। এতে বাংলাদেশ জিতেছে ৭টি ম্যাচে, পক্ষান্তরে রোডেশীয়দের জয়ের সংখ্যাও সাত। আর বাকি তিনটি ম্যাচ অমীমাংসিতভাবে ড্র হয়েছে।
এই পরিসংখ্যানে বাংলাদেশ-জিম্বাবুয়ে সমানে সমান হলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কিন্তু এগিয়ে থাকবেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরাই। কেননা ২০১৩ সালের ২৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট সাতটি ম্যাচে খেলে ছয়টিতেই জয় পেয়েছে টাইগাররা। মাত্র একটিতে জিতেছে জিম্বাবুয়ে। দুদলের মধ্যকার শেষ ম্যাচেও জয়টা কিন্তু বাংলাদেশের ঝুঁলিতেই। কিন্তু স্বাগতিক দেশ জিম্বাবুয়ে হওয়াতে পিছিয়ে রাখা যাবে না তাদেরও।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
প্রীতি / প্রীতি
এবার মেসির রেকর্ডে নজর এমবাপের
উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া
২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি
তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়
ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট
বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন ক্লোসাকে
ফুটবলপ্রেমীদের জন্য মহোৎসব, একদিনে মাঠে নামছে তিন তারকা
‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’
রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান
পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিলো এশিয়ার পরাশক্তি জাপান