ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এক মাসের মধ্যে ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের কমিটি দেয়া হবে : এমপি জুয়েল


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১১:৪০

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সংগঠনকে যদি গতিশীল করতে হয় তাহলে সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য জুয়েল আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন নিয়ে সুশৃঙ্খল ছিল বলে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন এবং ২০০৮ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। দীর্ঘ টানা চৌদ্দ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যা বিএনপি-জামায়াতসহ কতিপয় রাষ্ট্রের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ওই সকল দেশ বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিতে জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নকে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 

সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী এক মাসের মধ্যে ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হবে। তিনি বর্তমান বৈশ্বিক অর্থনীতির উপরে বলেন, এটা শুধু বাংলাদেশের ক্রাইসিস না, এটা বৈশ্বিক বিষয়। এটাকে মিথ্যা জালে ফেলে অপপ্রচার করে যারা দেশ ও জাতির ক্ষতি করছে তাদেরকে চিহ্নিত করে আইনে সোপর্দ করতে হবে। এদেরকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে সরকার গঠন করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠন সম্ভব হবে। 

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 

 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়