ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮টি কেন্দ্রে অংশ নিয়েছে ৩০৭৬ শিক্ষার্থী


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১১:৪৭

পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৮টি কেন্দ্রে ৩০৭৬ জন পরিক্ষার্থী অংশ নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৫ জন, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থী সংখ্যা ৪০৫ জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৮৯ জন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৪ জন, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪০ জন এবং ২০২২ সালের দাখিল পরীক্ষায় খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৫৮৫ জন ও মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ১৮৯ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এছাড়া ২০২২ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৩৩৯ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোখলেসুর রহমান জানান, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৭ জন সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র সমূহে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন কলাপাড়া ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)।

এমএসএম / জামান

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১