ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কয়েক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ২:৫৪

আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ২৩ অক্টোবর এই টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ ঘিরে উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। তার প্রমাণ মিলল টিকিট বিক্রিতে। ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে আইসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ‘২৩ অক্টোবর ভারত ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এই ম্যাচের জন্য একটি অতিরিক্ত স্ট্যান্ডিং রুমেরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সব টিকিট বিক্রি হয়ে গেছে। এর অর্থ হলো যে ভক্তরা টিকিট নিতে পারেননি তারা আর এই ম্যাচটি স্টেডিয়ামে সরাসরি দেখতে পারবেন না। ’

ভারত বনাম পাকিস্তান ম্যাচে সবসময়ই দেখা গেছে টিকিট ইস্যু করা মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচের টিকিট এখনও বাকি আছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ বছর ভারতীয় দল দু’বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে দুই দলই মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। সুপার ফোরে এই হারের প্রতিশোধ নিয়ে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তান ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে হেরে যেতে হয়েছে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল ভারত। ওই ম্যাচে পাকিস্তান জিতেছিল ১০ উইকেটে। সেবারই প্রথম বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারে ভারত। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে