ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:২৮
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। বুুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে  দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর গড়িয়াশ গ্রামের মো. শামছুদ্দিনের দুই ছেলে মো. শেখ ফরিদ (৩০) ও মো. সুমন (২৬) এবং দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে কাশেম (৭০) ও একই এলাকার মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২)। দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই মোস্তফা (৪০) এবং কনস্টেবল শেখ আহম্মেদ (৪২)-সহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। 
 
বিষয়টি নিয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে থেমে থাকা বাস ও লরি দাঁড় করিয়ে বিতর্কে জড়িয়েছিল। এ সময়  লরিটির পেছনে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পেছনে দাঁড়ানো চার ব্যক্তি নিহত হন। এ সময় পুলিশের এএসআই মোস্তফা ও কনস্টেবল শেখ আহম্মেদসহ আরো চারজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত