শাহজাদপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ নকলমুক্ত ১২টি কেন্দ্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে এসএসসি পরীক্ষা গ্রহণ শুরু হয়। এ পরূক্ষায় ৬ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় এই পরীক্ষা শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত জানান, মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৩৯৯ জন। প্রথম দিনে ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যার মধ্যে ছাত্র ২০ জন, ছাত্রী ৪১জন। এ পরীক্ষায় ৬ হাজার ৩৩৮ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করে। কেউ বহিষ্কার হয়নি।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এদিন সকাল থেকেই কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, শাহজাদপুরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে তাদের নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়। অন্যান্যবারের তুলনায় এ বছর পরীক্ষা কেন্দ্রে ভিন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন