ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ অটোরিকসা চালকের মৃত্যু


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৫-৯-২০২২ বিকাল ৫:৪৬

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকসাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৫টায় দিকে টঙ্গীর বউবাজার এলাকায় স্বপনের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহতদের নাম হারুন মিয়া (৪০) এবং লিটন (১৮)। হারুন মিয়া রংপুর জেলার পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে এবং লিটন জামালপুর জেলার ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ওই গ্যারেজে ব্যাটারিচালিত রিকাসায় ব্যাটারি চার্জ দেয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হন হারুন। এ সময় অপর রিকসাচালক লিটন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হারুনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় গ্যারেজের মালিক স্বপনকে আটক করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্যারেজের মালিককে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

এমএসএম / জামান

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’