ইউরোপায় রোনালদোর প্রথম গোল
স্বীকৃত সব প্রতিযোগিতায় গোলের দেখা পেলেও ইউরোপা লিগে এর আগে কখনো জাল খুঁজে পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। অবশেষে সেই প্রথমের দেখা পেলেন পর্তুগিজ উইঙ্গার। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেরিফ তিরাসপোলকে ২-০ গোলে হারিয়েছে এরিন টেন হাগের দল। তিরাসপোলের মাঠে সাঞ্চোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
এর আগে গ্রুপ 'ই'-তে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ বছর পর ওই ম্যাচ দিয়ে ইউরোপায় ফিরেছিলেন রোনালদো। কিন্তু কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। আজ অবশ্য সুযোগ পেয়ে ভুল করেননি। তাকে সরাসরি মূল স্ট্রাইকার বা নম্বর নাইন হিসেবে খেলান টেন হাগ। ম্যাচে নতুন পজিশনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে দেখা গেছে তাকে।
প্রথম মলদোভান ক্লাব হিসেবে এর আগে (২০২১ সালে) চ্যাম্পিয়নস লিগ খেলা শেরিফ তিরাসপোল এবার ইউরোপা খেলছে। যদিও মলদোভার মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করা ট্রান্সনিসত্রিয়ার প্রধান শহর তিরাসপোলের ক্লাব এটি। অবশ্য বাকি বিশ্ব ট্রান্সনিসত্রিয়াকে মলদোভারই অংশ মনে করে। এহেন ক্লাবের বিপক্ষে অবশ্য পা হড়কায়নি ইউনাইটেড। যদিও দ্বিতীয়ার্ধে দারুণ কিছু প্রচেষ্টা দেখা গেছে শেরিফের খেলোয়াড়দের মধ্যে। কিন্তু কার্যত তারা ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে গিয়াকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি।
ম্যাচের ১৭তম মিনিটেই দলীয় প্রচেষ্টায় এগিয়ে যায় ইউনাইটেড। ক্রিস্টিয়ান এরিকসেনের রিভার্স পাসে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন জ্যাডন সাঞ্চো। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। দিয়োগো দালত প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন রোনালদো।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ