জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। হ্যামস্ট্রিং ইনজুরি সেরে ফিরেছেন দলটির নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। চোট কাটিয়ে দলে ফিরেছেন টেন্ডাই চাতারা, মিল্টন শুম্বা ও ওয়েলিংটন মাসাকাদজা। ফিরেছেন দলের পেস আক্রমণের সেরা অস্ত্র ব্লেসিং মুজুরাবানি।
চোট কাটিয়ে বেশ কয়েকজন দলে ফেরায় বাদ পড়েছেন ভিক্টর নিয়ুচি, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো ও তাদিওয়ানাশে মারুমানি। মারুমানি, কাইয়া ও নিয়ুচিসহ কেভিন কাসুজা ও তানাকা চিবাঙ্গাকে রিজার্ভে রাখা হয়েছে।
বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে আরভিনের দল। সেখানে কোয়ালিফাই করতে পারলেই বিশ্বকাপ মিশন শুরু হবে অ্যান্ডি ফ্লাওয়ারের দেশের। এর আগে শ্রীলংকা ও নামিবিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজুরাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।
রিজার্ভ: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমানি ও ভিক্টর নিয়ুচি।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ