ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১:৪৭
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে কমলগঞ্জ পৌর পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
 
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে হাজারো যুবলীগ নেতাকর্মীর উপস্থিতিতে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আসিফ নিয়াজ রনি, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান