ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাজীব নূরসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁওয়ে মানববন্ধন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১:৫০

সাংবাদিক রাজীব নূরসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁও প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ  মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদারদের হাতে রাজীব নূরসহ ৪ সাংবাদিক দখলদারদের হামলায় আহত হন।

সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, বাসদের সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুস সালাম বাবুল ও  উদীচী শিল্পীগোষ্ঠীর সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও  প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল আলম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, সোনারগাঁও  প্রেসক্লাবের সহ- সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য মাহবুবুর রহমান, আনিছুর রহমান, সাংবাদিক মোকাররম মামুন, গিয়াস কামাল, সেলিম রেজা, নজরুল ইসলাম শুভ, ইদ্রিস আলী, আব্দুস সালাম সুজন প্রমুখ। 

মানববন্ধনে সোনারগাঁও উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। রামনাথ বিশ্বাসের বাড়িটি উদ্ধার করে সেটি জাদুঘর হিসেবে সংরক্ষণেরও দাবি জানান বক্তারা।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান