ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দূর্বার তারুণ্য’র ব্যতিক্রমী কার্যক্রম সমাজের আলোকবর্তিকাঃ বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১:৫২

করোনা প্রতিরোধ বুথের উদ্ভাবক, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের কোন বিকল্প নেই। তাই গাছ রোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ বিষয়। দূর্বার তারুণ্য এর সকল ব্যতিক্রমী চিন্তাভাবনাকে আমরা বরাবরই স্বাগত জানাই। এ ধরনের প্রজেক্টের মাধ্যমে অনলাইন আসক্ত তরুণরা সমাজ ও দেশ নিয়ে ভাবনায় ব্যস্ত থাকবে। দেশের সামগ্রিক উন্নয়নে তারা নিজেকে সম্পৃক্ত রাখবে। গাছের যত্ন নেয়ার বিষয়ে 'আমরা মালি' তো শুধুমাত্র একটা দেখানো মাধ্যম। এই মাধ্যমে সবাই গাছের পরিচর্যার বিষয়ে সচেতন হলে সার্থক হবে এই প্রজেক্ট। এটি সমাজে আলো ছড়াবে অবিরত যা আলোকবর্তিকা হয়ে থাকবে। 

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলাধীন মঘাদিয়া ইউনিয়নে "আমার যত্নে, আমার গাছ" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সামজিক সংগঠন দূর্বার তারুণ্য ' আমরা মালি' নামক একটি ব্যতিক্রমী কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শতাধিক বৃক্ষরোপনের মাধ্যমে প্রজেক্টটি উদ্বোধন ঘোষণা করেন দূর্বার তারুণ্য’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ। 

প্রজেক্ট সম্পর্কে মুহাম্মদ আবু আবিদ বলেন, প্রতিবছরই বাংলাদেশে লাখ লাখ বৃক্ষ রোপন করা হয়। যত্নের অভাবে শেষ পর্যন্ত পরিবেশে টিকে থাকে খুবই কম। পুরো বাংলাদেশে আমাদের সদস্য ও স্বেচ্ছাসেবীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এরই প্রেক্ষিতে দূর্বার তারুণ্য সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রতিটা সদস্য একটি করে গাছ লাগাবে এবং মালির মতোই সেই গাছের যত্ন নিবে। আমরা এই প্রজেক্ট চালু করেছি মানে শুধুমাত্র আমরাই কাজটি করতে পারব এমন ধারণা ভুল। আমাদের কনসেপ্ট হল- গাছ লাগান ও তার পরিচর্যা করুন। 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দূর্বার তারুণ্য’র কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মদ আরিফ উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জিহাদুল ইসলাম, মো. ইবরাহীম, মো. সাদ্দাম হোসেন, মো. রুবেল, মো. অহিদুল ইসলাম, মো. সামছুদ্দীন, মো. রুমন মিয়া, মো. আজিম উদ্দিন চৌধুরী,  মো. মনজুর মোরর্শেদ, মো. সালমানসহ জেলা, স্থানীয় নেতৃত্ববৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
দূর্বার তারুণ্যের মালি নামক প্রজেক্টের আইডিয়াকে ধারণ করে বৃক্ষ রোপন ও তার সঠিক পরিচর্যার মাধ্যমেই আমাদের দেশ তথা বিশ্বকে সবুজায়ন করা সম্ভব বলে মনে করেন উদ্যোগক্তারা।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী