ঢাকা শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৩:৩
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী, সুপ্রিমকোর্টের আইনজীবী বজলুল হক খান রিপন। এছাড়া ৭টি সাধারণ আসনে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৩ জন।
 
 এদের মধ্যে: ১নং আসন-দৌলতপুর উপজেলায় এম মাইনুল ইসলাম, সফিকুল ইসলাম, ফরিদ আহাম্মেদ ও আমিনুর রহমান, ২নং আসন-ঘিওর উপজেলায় মাহবুবুর রহমান জনি, অ্যাডভোকেট রওশন আলম ও খন্দকার আব্দুল মতিন, ৩নং আসন-শিবালয় উপজেলায় আব্দুল কুদ্দুস ও ফারুক খান, ৪নং আসন- সাটুরিয়া উপজেলায় আমজাদ হোসেন লাল মিয়া, রাজ্জাক হোসাইন রাজ ও আলিয়ার হোসেন, ৫নং আসন-মানিকগঞ্জ সদর উপজেলায় শামীম মিয়া ও আবুল বাশার, ৬নং আসন-হরিরামপুর উপজেলায় হায়দায় আলী তারেক, দেওয়ান আব্দুর রউফ, বিল্লাল হোসেন ও কাউছার হোসেন, ৭নং আসন-সিংগাইর উপজেলায় আব্দুল আলীম, লুৎফর রহমান, মীর কায়ছার আহাম্মেদ, তমিজ উদ্দিন ও জাহিদ খান, সংরক্ষিত-১ আসন-ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় নাজমা আক্তার, জ্যোৎস্না শিকদার, কাজী ফরিদা ইয়াসমিন ও উম্মে সালমা খানম, সংরক্ষিত-২ আসন-মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় রেশমী বেগম, নার্গিস আক্তার, শাহীন আফরোজ, মমতাজ আক্তার, রোজিনা আক্তার রীমা ও আঁখি আক্তার, সংরক্ষিত-৩ আসন-হরিরামপুর, সিংগাইর ও মানিকগঞ্জ সদর উপজেলার একাংশে মনোনয়ন জমা দিয়েছেন শামীমা আক্তার চায়না, এফ এম রিপন আক্তার ফজলু, সালেহা জাহান ও শোভা রহমান।
 
এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন, তারা দুজনই জমা দিয়েছেন। সাধারণ আসনে ২৮জন মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ২৩জন জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত তিনটি আসনে ১৪জন মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। তাদের সবাই জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিনধার্য্য রয়েছে। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৫টি ইউনিয়ন পরিষদ, ৭টি উপজেলা পরিষদ ও ২টি পৌরসভার নির্বাচিত ৮৮৯জন জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান, ৭টি সাধারণ আসনে ৭জন সদস্য ও ৩টি সংরক্ষিত আসনে ৩জন সদস্য নির্বাচিত করবেন।

এমএসএম / জামান

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শ্রীমঙ্গলে বিএনপির জনসভা: চা শ্রমিক ও কৃষকের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপের প্রতিশ্রুতি হুমায়ুন কবিরের

রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা

রাজশাহীর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

মনপুরায় বিএনপি–জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ৪

অভয়নগরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

কবিরাজ হত্যার ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেপ্তার

দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে - কুমিল্লায় কর্ণেল অলি

চট্টগ্রাম-১৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পক্ষে গণসংযোগ

ফিরে দেখা চুয়াডাঙ্গা-২: ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিন প্রার্থীর লড়াই, দ্বিমুখী সংঘাতের সম্ভাবনা

"বিএনপির দূর্গ জয়ে জামায়াত প্রার্থীর ভিন্ন কৌশল" তানোরে তরুণ ও আদিবাসী ভোটাররাই প্রার্থীর জয়-পরাজয়

আগামি ১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে” পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় ডা.শফিকুর রহমান