ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাফল্যে আরো একধাপ এগিয়ে


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৩:২৫
পৃথিবীতে সেবামূলক কাজের মধ্যে সর্বোশ্রেষ্ঠ ডাক্তারি পেশা। জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের ডাক্তারি সেবা দিয়ে একটানা ৭ বার দেশের প্রথম স্থান অধিকার করে। ৫০ শয্যার এ হাসপাতালে আগে উপজেলাসহ পাশের উপজেলার রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতেন। প্রর্যাপ্ত ডাক্তার, নার্স ও ওষুধের অভাবে এলাকার রোগীরা একসময় সেবা নিতে এসে ফিরে গেলেও এখন আধুনিক যন্ত্রপাতি দ্বারা অনেক জটিল রোগের চিকিৎসাসহ প্রয়োজনীও ওষুধ দেয়া হচ্ছে নিয়মিত।
 
৫০ শয্যার এ হাসপাতালে আগে যেখানে ১০’জন রোগীও কম অবস্থান করত এখন সেই হাসপাতালে সর্বদা ১০০ থেকে ১৫০ জন রোগীও অবস্থান করেন। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী মহীপুর হাসপাতালে যোগদানের পর থেকেই পাল্টে যেতে থাকে এসব চিত্র। চিকিৎসাসেবায় পিছিয়ে থাকা হাসপাতালটি এখন দেশসেরার তালিকায় জায়গা পেয়েছে ডা. মেহেদীর চিকিৎসাসেবার কল্যাণে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে কৃতিত্বের অবদান রাখায় ডা. সোলায়মান হোসেন মেহেদীকে সম্মাননা সনদ ও ক্রেষ্ঠ প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে ডা. মেহেদীর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও পুরস্কার প্রদান করা হয়। জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ও পুরস্কার পায়।
 
ডা. মেহেদী এমন কৃতিত্ব অর্জন করায় তার আত্মীয়স্বজন পরিচিত জনেরা মুঠোফোনে তাকে সমাজের অবহেলিত মানুষের আরো বেশি বেশি চিকিৎসা সেবা দেয়ার জন্য উৎসাহ দেয়ার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন।
 
তিনি বলেন, এমন অর্জন আমাকে আরো বেশি কাজ করার পরিধি সৃষ্টি করে দিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার