মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ভেলা ভাসানি মেলা অনুষ্ঠিত
মানিকগঞ্জে গ্রামীণ সংস্কৃতিতে ঐতিহ্যবাহী ভেলা ভাসানি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে শুরু হয় ভেলা ভাসানির নানা অনুষ্ঠান। শেষ হয় রাত সাড়ে ১১টায়। পরে ভেলা নিয়ে বেউথা কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়া হয়।
মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম সেওতার আবুল কালামের বাড়িতে বৃহস্পতিবার ভেলা ভাসানো ও মেলার আয়োজন করা হয়। মেলাটি ঐতিহ্যের দিক থেকে মানিকগঞ্জে বিশেষ একটি স্থান দখল করে নিয়েছে।
আগের দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এই এলাকায় মেলা বসত। যেমন হিন্দুদের মধ্যে রথের মেলা, গলুইয়া ইত্যাদি এবং মুসলমানদের মধ্যে মহররমের মেলা, খোদায়ী শিন্নির মেলা ইত্যাদি। এখনো এসব মেলা একেবারে হয় না, তা নয়। তবে আগের চেয়ে অনেক কম।
বেশ কয়েক বছর ধরে এ এলাকায় বাংলা বছরের ভাদ্র মাসে ভেলা ভাসানি মেলা বেশ জমে ওঠে। শোনা যায়, নুরুল্লাপুরের শাহ লাল ফকিরের আস্তানা থেকে এ মেলার আবির্ভাব হয়েছে। পরবর্তীকালে মানিকগঞ্জে এ মেলা ছড়িয়ে পড়ে। বর্তমানে মানিকগঞ্জের অনেক গ্রামেই এ মেলা ও অনুষ্ঠান হয়ে থাকে।
উল্লেখ্য, ভেলা ভাসানো অনুষ্ঠান হিন্দু সমাজেও প্রচলিত আছে। বিক্রমপুরের নুরুল্লাহপুরসহ বিভিন্ন এলাকার হিন্দুরা এ ভেলা ভাসিয়ে থাকেন। যেমন- ইছাপুরা গ্রামের পরিতোষ চন্দ্র চক্রবর্তী, সুজানগর আখড়ার সুবল সাধু, ফৈনপুর গ্রামের রাধেশ্যাম সরকার প্রমুখ। হিন্দু সমাজের লোকজনও নাকি খোয়াজ খিজির (আ.)-এর উদ্দেশ্যেই ভেলা ভাসিয়ে থাকেন। তবে মানিকগঞ্জে মুসলিম সমাজে এ ভেলা ভাসানো অনুষ্ঠিত হয়ে থাকে।
অনেকেই বিশ্বাস করেন, ভেলা ভাসানো হয় হজরত খিজিরের (আ.)-এর উদ্দেশ্যে। তিনি জিন্দাপীর। তিনি এখনো বেঁচে আছেন। তিনি পানির দায়িত্বে নিয়োজিত। পানির আপদ-বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মনোবাসনা পূর্ণ করার জন্য এ ভেলা ভাসানো হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied