ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৩:২৮

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে গত ২৮ আগস্ট গভীর রাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার তালা কেটে চুরি যাওয়া ওয়ালটন কোম্পানির কোরআই ৭ মডেলের ১০টি ল্যাপটপের মধ্যে ৯টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আজিম উদ্দীন সরদারের ছেলে আশিকুর রহমান সরদার (১৪), মমিন শেখেরে ছেলে ইদ্রিস শেখ (১৯) এবং ইসলামপুর ইউনিয়নের ঠাকুরনওপাড়ার আলাউদ্দীন শেখের ছেলে মনিরুল ইসলাম শেখ মনির (১৪)।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, গত ২৮ আগস্ট রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১০টি ল্যাপটপ চুরি হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির উদ্দিন মোল্লা বাদী হয়ে ২৯ আগস্ট থানায় একটি মামলা দায়ের করেন (থানার মামলা নং ২৪)। মামলার পরিপেক্ষিতে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই রাজিবুল ইসলাম এবং এসআই টিটুল হোসাইনসহ সঙ্গীয় ফোর্স বুধবার রাত হতে বৃহস্পতিবার বিকেল পর্যন্তু গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযানে পরিচালনা করে ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিদ্যালয়ের চুরি যাওয়া ১০টি ল্যাপটপের মধ্যে চার্জারসহ ৯টি ল্যাপটপ ও ১টি ওয়েবক্যাম উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান আরো জানান, গ্রেফতারকৃত তিনজনকে শুক্রবার সকালে পুলিশি পাহারায় রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত