ফেদেরারের অবসর নিয়ে যা বললেন মেসি
বর্তমান সময় তো বটেই টেনিসবিশ্বের অন্যতম সেরা তারকা মানা হয় সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারকে। দীর্ঘদিন টেনিস কোর্টে দাপুটে পারফরম্যান্সের পর এবার অবসরে চলে গেলেন ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা টেনিসার। তার অবসরের খবরে সরব পুরো নেট দুনিয়া।
সুইস টেনিস তারকার অবসর নিয়ে কথা বলেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও। টেনিস কোর্ট ফেদেরারকে মিস করবে বলেও জানিয়েছেন এই আর্জেন্টিাইন ফুটবলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেজে মেসি লেখেন, 'একজন জিনিয়াস, টেনিস ইতিহাসের অনন্য খেলোয়াড় এবং যেকোনো ক্রীড়াবিদের জন্য অনেক বড় উদাহরণ। আপনার জীবনের নতুন পর্যায়ের জন্য শুভকামনা। আমরা আপনাকে কোর্টে মিস করবো রজার ফেদেরার।'
আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হতে যাচ্ছে ফেদেরারের সবশেষ এটিপি টুর্নামেন্ট। এরপর আর কোনো এটিপি ট্যুর কিংবা গ্র্যান্ড স্লামে লড়াই করতে দেখা যাবে না তাকে।
উল্লেখ্য, টেনিস ক্যারিয়ারে মোট ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিততে সক্ষম হয়েছেন। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উইম্বলডন ওপেনে। এখানে জিতেছেন মোট আটটি শিরোপা। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেনে ছয়বার, ইউএস ওপেনে চারবার ও ফ্রেঞ্চ ওপেনে একবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেন।
প্রীতি / প্রীতি
আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা