পুলিশ এখন মানবিক ও সুশৃঙ্খল বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
"আগের থেকে এখন বাংলাদেশ পুলিশ মানবিক ও সুশৃঙ্খল বাহিনীতে রূপ নিয়েছে। তাদের মানবিক সেবায় দেশে আইনের প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর নাগরিক সভায় এসব বলেন।
এছাড়াও তিনি আরো বলেন, বর্তমান সরকার পুলিশকে সবচেয়ে আধুনিকায়ন করেছে। তাঁরা এখন বিশ্বের উন্নত দেশ গুলোর পুলিশের মতই পাল্লা দিয়ে আধুনিকায়ন সেবা দিতে পারে। পুলিশের উপর এখন মানুষের আস্থা রয়েছে।
নাগরিক সভায় প্রধান বক্তার বক্তব্যে পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ বলেন, গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকায় হওয়ায় এখানে লাখ লাখ শ্রমিকের বসবাস করেন। যার ফলে বেশি মানুষের নগরী হওয়ায় অপরাধও বেড়ে যাওয়ার কথা মাথায় রেখে মেট্রোপলিটন পুলিশের যাত্রা। তাঁরা অপরাধ দমনে সফল হয়েছেন। যার জন্য পুলিশের মুখ উজ্জ্বল হয়েছে।
এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুরবাসী এখন আগের তুলনায় নিরাপদ রয়েছেন। যার পুরো সাফল্য তিনি জিএমপিকে দেন। পাশাপাশি পুলিশকে আরো জনবান্ধন হওয়ার আহবান।
সভায় আরো বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব আখতার হোসেন, পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুব রিপন, জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, পিবিআইয়ের পুলিশ সুপার মাকছেদুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপসহ স্থানীয় সচেতন নাগরিক ও পুলিশের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন