সুন্দরগঞ্জে গলায় কই মাছ আটকে প্রাণ গেল কৃষকের
গাইবান্ধার সুন্দরগঞ্জে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কই মাছ আটকে হাফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল খেওনীর ছেলে।
স্থানীয়রা জানান, হাফিজার রহমান বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল দিয়ে ধরতে যান। এ সময় হাত দিয়ে জাল থেকে মাছ খোলার চেষ্টা করেন। হাত দিয়ে মাছ খুলতে না পেরে মুখ দিয়ে খুলতে শুরু করেন। তখন অসাবধানতাবশত একটি কই মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, কারেন্ট জাল থেকে মাছ খুলতে গিয়ে গলায় কই মাছ আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied