ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির উপর দেশের মানুষের আস্থা নেই : শেখ ছালাউদ্দীন ছালু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:১০

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপ) চেয়ারম্যান শেখ ছালাউদ্দীন ছালু বলেছেন, দেশের মানুষের আওয়ামী লীগ-বিএনপির উপর কোন ধরণের আস্থা নেই। বিএনপি কিছুদিন  তাদের নেত্রীর মুক্তির আন্দোলন, কিছুদিন নির্বাচন কমিশন বিরোধী আন্দোলন, কিছুদিন তত্ববধায়ক সরকারের দাবিতে আন্দোলন এক এক সময়ে এক এক বিষয়ে কথা বলায় তাদের আন্দোলনের  নিজস্ব কোন এজেন্ডা নেই। আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতিতে অতিষ্ট দেশের মানুষ। একজন সংসদ সদস্য থেকে ইউপি সদস্য পর্যন্ত কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। সরকারের অনিয়ম দুর্নীতি বন্ধ হলে দেশে উন্নয়নের ক্রেত্রে আরও বহুদুর এগিয়ে যাবে। অনিয়ম দুর্নীতি বন্ধে সরকার আন্তরিক না। আগামী সংসদ নির্বাচনে এনপিপি ৩০০ আসনে দলীয় প্রার্থী দিবে। নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে মাঠে নেমছেন। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সকাল ১১টায় এনপিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেললনে সংগঠনের আহ্বায়ক সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শেখ ছালাউদ্দীন ছালু উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফজলুল হক মানিক ও যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এনপিপি ও এনডিএফ চেয়ারম্যান শেখ ছালাউদ্দীন ছালু। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণের সভাপতি ও প্রেসিয়িাম সদস্য  সৈয়দ মাহমুদুল হক আক্কাস। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আশা ছিদ্দিকা, ড. জাহেদ খান, এনপিপি চেয়ারম্যানের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা মো. আলী কিসমত, ছাবের আহম্মদ, শেখ ইকবাল হাছান স্বপন, শেখ জামাল উদ্দীন, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সাইফুল্লাহ মনছুর, যুগ্ম মহাসচিব খোসাল খান, সাংগঠনিক সম্পাদক এম এ মন্জুর লিমন, ফেনি জেলা সভাপতি খালেদ বিন ইসলাম, বান্দরবান জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, এনপিপি নেতা জসিম উদ্দীন প্রমুখ। সম্মেলনে জসিম উদ্দীনকে সভাপতি শরীফ উদ্দীনকে সাধারণ সম্পাদক, কাজী মোহাম্মদ আব্দুল শহীদকে সাংগঠনিক সম্পাদক করে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী