খানসামায় জমি নিয়ে দ্বন্দ্বে চার ভাইয়ের মারামারিতে প্রাণ গেল বড় ভাইয়ের
দিনাজপুরের খানসামায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে আজিজার রহমান (৭০) নামে এক বড় ভাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গন্দুশাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আদর্শগ্রাম বটতলীতে উভয়পক্ষের মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় চার জন আহত হলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এর মধ্যে তিনজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান।
অপরজনের স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুমান ভোর ৫টায় মৃত্যুবরণ করেন। নিহত মো. আজিজার রহমান ওরফে বড় বাউ (৭০) মৃত সবুর আলী দফাদারের প্রথম পুত্র।নিহতের পুত্র মোস্তাকিম হক বলেন, আমার বাবার পারিবারিক সম্পত্তিতে আমরা গেছি, আমাদের জমি ছেড়ে দেয় না আমরা উক্ত জমিতে গাছের চারা রোপন করেছিলাম, সেই চারা গাছ ভেঙে দিয়ে আমাদেরকে আহত করে। আহত অবস্থায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।
তিনি আরো বলেন, মোট ৪৩ শতাংশ জমি। এই জমি ৫ ভাগ করলে আমরা সাড়ে ৮ শতাংশ জমি ভাগে পাই। এই জমি দিতে অস্বীকার করেন আমার চাচারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যা সংঘটিত হয়েছে। আমরা লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied