ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজে বাদ শামি, নাটকীয়ভাবে ভারত দলে উমেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১২:১৮

প্রায় এক বছর পর প্রথম টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় ছিলেন মোহাম্মদ শামি। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে তিন ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের এই পেসার। তাতে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের জরুরি ডাকে সাড়া দিয়ে জাতীয় দলে ফিরলেন উমেশ যাদব।

মঙ্গলবার মোহালিতে প্রথম টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় উমেশ, ৪৩ মাসে প্রথম। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাখাপত্তমে শেষ টি-টোয়েন্টি খেলেন তিনি এবং শেষ ওয়ানডে আরও আগে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ভেন্যুতে। 

তবে সীমিত ওভারের ক্রিকেট থেকে দূরে থাকতে হয়নি উমেশকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ছিলেন দুর্দান্ত। পাওয়ার প্লেতে মারাত্মক পেসার হয়ে উঠেছিলেন ৭ ইকোনমি রেটে ১৬ উইকেট নিয়ে। আর এ কারণেই তাকে ডাকতে দ্বিতীয়বার ভাবতে হয়নি নির্বাচকদের।

অবশ্য উমেশকে দলে ডাকা প্রশ্নবিদ্ধ হয়েছে একটি কারণে। শামির স্থলাভিষিক্ত হিসেবে তাকে ঘোষণা করার আগে তার কাউন্টি দল মিডলসেক্স এক বিবৃতিতে জানায়, ঊরুর ইনজুরিতে এই অভিজ্ঞ ডানহাতি সিমারের মৌসুম শেষ।

তবে উমেশের ইনজুরি যে কদিন আগে হয়েছে, তা নয়। গত মাসে রয়্যাল লন্ডন কাপ ম্যাচে গ্লুস্টারশায়ারের বিপক্ষে চোট পান এবং তখনই দেশে ফেরেন। তারপর থেকে ৩৪ বছর বয়সী বেঙ্গালুরুর এনসিএতে পুনর্বাসন করছিলেন। 

শামির কোভিড হওয়ার পর এনসিএ ফিজিওর সঙ্গে আলাপ করে টিম ম্যানেজমেন্ট। তিনি উমেশের ফিটনেসের ব্যাপারে সবুজ সংকেত দেন। মিডলসেক্সের হয়েও দারুণ ছিলেন উমেশ। ৭টি লিস্ট এ ম্যাচে এক ইনিংসে ৫ উইকেটসহ ১৬ উইকেট নেন।

শামি কিংবা উমেশ কেউই নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তবে প্রথমজন রিজার্ভ দলে আছেন। উমেশ যদি অস্ট্রেলিয়া সিরিজে এবং শামি পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করতে পারলে দলের প্রয়োজনে দুজনকেই ডাকতে পারে নির্বাচক কমিটি। তাদের নিশ্চয় মনে আছে, এই দুজনই কিন্তু ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত শেষ বিশ্বকাপে দলের মূল অস্ত্র ছিলেন, যদিও সেটা ছিল ওয়ানডে। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’