রাণীশংকৈলে পরীক্ষা কেন্দ্রে থেকে পালিয়ে গেল ৭ ভুয়া পরীক্ষার্থী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আবাদ তাকিয়া ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করা ৭ পরীক্ষার্থী কেন্দ্রে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনে পালিয়ে গেছে। তারা সবাই উপজেলার হোসেনগাঁও দাখিল মাদরাসার শিক্ষার্থী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, পরীক্ষা চলাকালীন আমরা জানতে পারি কয়েকজন শিক্ষার্থী ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দিচ্ছেন।
খবর পেয়ে আমরা সেখানে যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে তারা পালিয়ে যায়। আমরা তাদের নকল রেজিস্ট্রেশন কার্ডসহ অন্য কাগজগুলো নিয়ে এসেছি। এই শিক্ষার্থীরা এ বছর আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আগামীকাল ওই প্রতিষ্ঠানের প্রধান আইয়ুব আলীকে ডাকা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি অভিভাবকদের মধ্যে ব্যাপক কানা ঘুষা চলছে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied