ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইউপি সদস্য শিপনের কান্ড

স্কুলছাত্রী ধর্ষণের মামলা সালিশে দফারফা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১:৪৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈকুন্ঠপুর গ্রামের স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের, অতঃপর গ্রাম্য সালিশে ইউপি সদস্য শিপনের সভাপতিত্বে ৭০ হাজার টাকায় দফারফা করার অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় চলছে নানা গুনজন। এলাকাবাসী  ও ইউপি সদস্য জানান, শনিবার (১৭ সেপ্টম্বর) সকালে উপজেলার পাঙ্গাসী ইউপির বৈকন্ঠপুর গ্রামের আবুল কাসেমের বাড়িতে স্থানীয় ইউপি সদস্য শিপনের সভাপতিত্বে একটি শালিসি বৈঠকের মাধ্যমে ৭০ হাজার টাকা রায় ঘোষণা করা হয়।

এদিকে এ রায় অস্বিকার জানিয়েছেন ধর্ষণের স্বীকার স্কুল ছাত্রী ও তার পরিবারের সদস্যরা। স্কুল ছাত্রীর বাবা জাকির হোসেন অভিযোগ তুলে জানান, আমার মেয়ের বয়স মাত্র (১৩)। আমি  রিকশা চালিয়ে সংসার চালাই। এদিকে একই ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের নুরুর ইসলামের ছেলে নাজমুল হোসেনের সহযোগিতায় একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২০) প্রথমে আমার মেয়েকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে  এক পর্যায়ে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে ফুসলিয়ে নিয়ে তার বন্ধুৃ নাজমুলের বাড়িতে নিয়ে বসতবাড়িতে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। লোক মারফত খবর পেয়ে আমি রাত সাড়ে ৯টার দিকে নাজমুলের বাড়ি থেকে আমার মেয়েকে উদ্ধার করি। এরপর কোন উপায় অন্ত না পেয়ে গত ১০ আগস্ট রায়গঞ্জ থানায় আমি বাদী হয়ে ধর্ষক তারিকুল ইসলাম সহ ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি।

মামলাটির তদন্তকারী অফিসার রায়গঞ্জ থানার এসআই  সমর জানান, আজকের সালিশের বিষয়টি আমার জানা নেই তবে, ধর্ষণ মামলার ৬ জন আসামী জামিনে রয়েছে। আর এঘটনার সাথে জরিত বাকীঁ ২ আসামী তারিকুল ও নাজমুল হোসেনকে প্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে ইউপি সদস্য শিপন হোসেন জানান, ধর্ষণ মামলার বিষয়ে আমরা এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা শালিসী বৈঠকের আয়োজন করে আমি ওই সালিশের সভাপতিত্ব করি এবং সাবেক ইউপি সদস্য আমিরকে দিয়ে ৭০ হাজার টাকার রায় ঘোষনা করি। এবিষয়ে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু এর ফোনে বার বার যোগাযোগ করা হলোও তিনি ফোনটি রিসিভ করেনি।  

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার