পাংশায় শ্বশুরবাড়ি এলাকায় ভ্যান চুরি করতে গিয়ে গণধোলািইরর শিকার জামাই
রাজবাড়ীর পাংশায় শ্বশুরবাড়ি এলাকায় অটোভ্যান চুরি করতে গিয়ে গণধোইয়ের শিকার হলেন দুলাল নামে এক ব্যক্তি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. শাজাহান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। দুলাল উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সালামের ছেলে। এ ঘটনার সাথে সম্পৃক্ত আরো ৪ জন পালিয়ে গেছে বলে জানা যায়।
শাজাহান শেখের ছেলে মো. মনিরুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের ন্যায় অটোভ্যানটি বসতঘরের বারান্দায় রেখে ঘরের খুঁটির সাথে দুটি শিকল দিয়ে তালা মেরে ঘুমিয়ে পড়ি। শনিবার রাত ২টার দিকে আমার বাবা শিকল টানার শব্দ পান এবং ঘরের দরজা খুলে দুলালকে ধরে ফেলেন। এ সময় দুলালের সাথে থাকা আরো ৪ জন পালিয়ে যায়। আমাদের চিৎকার শুনে অনেক লোকজন আসে এবং দুলালকে গণধোলাই দেয়। গণধোলাইয়ের একপর্যায়ে দুলাল স্বীকার করে তার সাথে সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকার জাহাঙ্গীর, সবুজ, সাকিল ও জনি নামে আরো ৪ জন ছিল। সকালে দুলালকে তার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামে পৌঁছে দিয়ে আসেন স্থানীয় লোকজন।
তিনি আরো জানান, গত দুই দিন আগে পার্শ্ববর্তী গ্রাম শ্যামসুন্দরপুর থেকে মোক্তার নামে এক ব্যাক্তির একটি অটোভ্যান বাড়ি থেকে চুরি হয়েছে।
রোববার সরেজমিন দুলালের শ্বশুরবাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। দুলালের স্ত্রী রোজিনা ও শাশুড়ি আমেনা বেগম বলেন, আমাদের বাড়িতে রেখে গিয়েছিল। আমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এখন কোথায় আছে জানি না।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন