ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বোনের মৃত্যুতে শানের উপলব্ধি- ক্রিকেটের চেয়েও জীবন গুরুত্বপূর্ণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ৪:৪৯

উপমহাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা সবসময়ই বেশি। কখনো কখনো তা বাস্তব জীবনকে ছাপিয়ে যায়। সমর্থকরা ভুলে যান, ক্রিকেট স্রেফ একটা খেলা। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে আছে। পাকিস্তানের বাঁহাতি ব্যাটার শান মাসুদ এই সত্যটা উপলব্ধি করেছেন নিজের প্রিয় বোনের মৃত্যুর পর। তাই টি-টোয়েন্টি অভিষেকের আগমুহূর্তে তিনি কোন চাপ অনুভব করছেন না।

পাকিস্তানের জার্সিতে ২৫টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছেন শান মাসুদ। আসন্ন ইংল্যান্ড সিরিজে তার টি-টোয়েন্টি অভিষেক হয়ে যেতে পারে। আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও।  ৩২ বছর বয়সী ওপেনার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে। আর গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টই তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। বাদ পড়ার পর পিএসএল, ভাইটালিটি ব্লাস্ট ও জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে আলো ছড়িয়ে তিনি ফের ডাক পেয়েছেন জাতীয় দলে।

করাচিতে শনিবার এক সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, 'আমি সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখেছি এবং একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে অভিজ্ঞ হয়ে উঠেছি। জীবনে ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। তাই আমি যা যা করি, সেসব নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমার বোনের মৃত্যু আমাকে জীবনকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে। আমি এখন অনুভব করি, দেশের হয়ে প্রিয় ইভেন্টে খেলার সুযোগ পাওয়া এবং তা থেকে উপার্জন করা খুব দারুণ ব্যাপার। কিন্তু ক্রিকেটে সাফল্য ও ব্যর্থতা ছাড়াও জীবনে আরও অনেক কিছু আছে। '

আগামী মঙ্গলবার থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে পাকিস্তান। প্রথম চারটির ভেন্যু করাচি, শেষ তিনটির লাহোর। জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে শান মাসুদ বলেন, 'আমি মনে করি, আপনি যখন সুযোগ পান, তখন আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। আর আপনি যদি পারফর্ম করতে না পারেন, তবে শুধু আপনিই দায়ী। আর কেউই না। সফলভাবে প্রত্যাবর্তন করতে না পারলে কাউকে দোষ দেব না। আমি কেবল আমার সেরাটা দিতে পারি, কিন্তু ফল আমার হাতে নেই। '

প্রীতি / প্রীতি

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ