ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২২ বিকাল ৫:১৭

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা চালানোর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়ত সৈয়দ আহম্মেদ মিয়ার বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় রোডস্থ বাসার সামনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জব্বার মৃধা।

বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল গনি সিকদার, মো. শ্যামুয়েল আহম্মেদ লেলিন, উপজেলা যুবদদের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান পলাশ এবং সদস্য সচিব বশির পঞ্চায়েত। 

বক্তারা বলেন, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার জবাব রাজপথে দেয়া হবে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা